নগরবাউল জেমস'র গানের সুরে মাতাল পাবনার দুষ্টছেলের দল


নিজস্ব প্রতিনিধি:
দর্শক শ্রোতাদের কাছে জনপ্রিয় ‘নগর বাউল’ খ্যাত রকস্টার জেমস তার গানের সুরের উন্মাদনায় পাবনার দুষ্টুছেলেদের মাতিয়ে গেলেন।

তাকে এক ঝলক দেখতে আর তার সুরের মূর্ছনায় মাতাল হতে প্রায় ২ লক্ষাধিক মানুষের ভিড় জমে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে।

গতকাল শনিবার (২৮ এপ্রিল) পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাধানগর মজুমদার একাডেমী (আর এম একাডেমী)র প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপেন কনসার্টে মঞ্চ মাতান গুরু জেমস।

কবিতা, বিজলী, যাত্রা, মিরাবাঈ, সুলতানা বিবিয়ানা, তারায় তারায়, গুরু, মা, ভিগি ভিগিসহ একে একে মোট ১২টি গানে মাতাল করে দেন পাবনার দুষ্টছেলেদের।


এসময় গুরু জেমস এর কন্ঠের তালে তালে ভক্ত শ্রোতাদের উন্মাদ কন্ঠ ও তুমুল কড়তালিতে ফেটে পড়ে এডওয়ার্ড কলেজের বিশাল মাঠ। 

মাঠে উপস্থিত আর এম একাডেমীর হাজার হাজার প্রাক্তন ছাত্ররা যেন ফিরে পেয়েছিলেন কিশোর বয়সের সেই দিনগুলি।