আজ শুরু হচ্ছে ২ দিনব্যাপী আর এম একাডেমীর পূনর্মিলনী, কাল মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।


নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার ঐতিহ্যবাহী সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাধানগর মজুমদার  একাদেমী (আর এম একাডেমী)  এর ১১৮ বছর পূর্তিতে আয়োজন করা হয়েছে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী।

পূনর্মিলনী অনুষ্ঠানে মূল আয়োজনে শনিবার সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে খোলা মঞ্চে দর্শক মাতাবেন নগরবাউল জেমস।

আয়োজক পক্ষের বরাত দিয়ে জানা গেছে আজ ২৭ এপ্রিল শুক্রবার থেকে শুরু হচ্ছে আর এম একাডেমীর প্রাক্তন ছাত্র পুন:মিলনী অনুষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে।

আয়োজক পক্ষ জানায় দেশ ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয় নগর বাউল খ্যাত ব্র্যান্ড শিল্পী জেমস।  ৩৫ বছর আগে শুরু হয়েছিলো, আজও  তরুণদের মাঝে  'গুরু গুরু' ধ্বনি জেমসকে ঘিরে।  তাকে সামনে পেলে উন্মাদনায় মাতে তরুনরা। তার সুরের মুর্ছনা ছড়ালেই চারদিক হয়ে ওঠে। তাই তারুন্য ভরা হারানো সেই দিনগুলিকে ফিরে পেতে তারুন্যের প্রতিক জেমস কে আমন্ত্রন করা হয়েছে।

২  দিনব্যাপী  অনুষ্ঠানের ১ ম পর্বে আজ শুক্রবার ২৭ শে এপ্রিল বিকালে বৃক্ষ রোপন, ১১৯ পাউন্ডের কেক কাটা, আতশবাজি ও ফানুষ উড়ানোর সহ ঢাকাসহ সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিদের বরণ করে নেয়ার মাধ্যমে শেষ হবে প্রথম দিনের অনুষ্ঠান।


মূল অনুষ্ঠানের মধ্যে আগামীকাল শনিবার ২৮শে এপ্রিল সকালে আনন্দ শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, স্মৃতি চারণ আর বিকালে র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে আর এম একাডেমীর প্রাত্তন ছাত্রদের বর্ণাঢ্য পূনর্মিলনী অনুষ্ঠান।

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ও আর এম একাডেমীর প্রাক্তন ছাত্র শিবলী সাদিক পাবনাটাইমস কে জানায়, জেলায় এবারই প্রথম এত বড় পরিসরে কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র পুন:মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে আর এম একাডেমীতে।

ইতিমধ্যেই সারাদেশ থেকে প্রায় সকল প্রাক্তন ছাত্ররা তাদের পরিবার পরিজন নিয়ে পাবনা এসে পৌছেছেন বলে জানান সংশ্লিষ্টরা।

এ নিয়ে পাবনার সর্বত্র সাজ সাজ অবস্থা বিরাজ করছে। পাবনার এক বিরাট অংশে জমকালো আলোকসজ্জা করা হয়েছে। তৈরী করা হয়েছে অনুষ্ঠান স্থল। 

দলমত নির্বিশেষে সেই পুরোনো বন্ধুদের ফিরে পেয়ে আবারো সেই হারানো দিনগুলিতে ১ দিনের জন্য ফিরে যাবে আর এম একাডেমীর প্রাক্তন ছাত্ররা। মিলবে প্রানের বন্ধু জুড়াবে প্রান।