পাবনায় খালেদা জিয়া'র মুক্তির দাবীতে মানববন্ধন


মেহেদী হাসান,পাবনাঃ
পাবনায় খালেদা জিয়া'র মুক্তির দাবীতে  মানববন্ধন করেছে পাবনা জেলা বিএনপি।

আজ ২৫ এপ্রিল বুধবার সকাল ১১ টায় জেলা বিএনপির দিলালপুরস্থ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জি: হাবিবুর রহমান তোতা, সহ সাধারন সম্পাদক আনিসুল হক বাবু, নুর মোহাম্মাদ মাসুম বগা, জেলা যুবদলের সাধারন সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক  আরিফ খান, সেচ্ছাসেবক দলের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগাঠনিক সম্পাদক ইয়ামিন খান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফারহানা পারভিন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এসময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

তারা বলেন গনতন্ত্র রক্ষার জন্য অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। ভোটার বিহীন সরকার অন্যায় ভাবে দেশনেত্রী বেগম খালেদাজিয়া কে আটকে রেখেছে যা জনগন মেনে নিবে না।

তারা অবিলম্বে খালেদাজিয়ার মুক্তির দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলন এর হুমকি দেন।