ঈশ্বরদী প্রতিনিধিঃ
ভারতে থেকে বাংলাদেশে পন্য পরিবহনের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষে গৃহিত ভারত বাংলাদেশ কন্টেনার ট্রেন সার্ভিস পরিক্ষা মূলক ভাবে শুরু হয়েছে আজ থেকে।
গতকাল বুধবার প্রায় সারে ১৩শত মেট্রিকটন কাঁচামাল নিয়ে ভারত থেকে প্রথম কন্টেনার ট্রেনটি বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ সময় বিকেল চারটা চল্লিশ মিনিটে ভারতের ৬০টি কন্টেনারবাহী ট্রেনটি বুঝে নেয় বাংলাদেশ রেলওয়ে বিভাগ।
বাংলাদেশের রেলওয়ের পক্ষে চালক শামসুর রহমান এবং ট্রেনের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বাংলাদেশে রেলওয়ের ইঞ্জিন দিয়ে ভারতের কন্টেনার গুলো বাংলাদেশ সীমান্তে প্রবেশ করায়।
এসময় ট্রেনটি দর্শনা সীমান্ত এলাকা থেকে ছেড়ে এসে ঈশ্বরদী রেলওয়ে জংশনে পৌছায় রাত সাড়ে ৮টার সময়।
এসময় ঈশ্বরদী রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা অসিম কুমার তালুকদার (ডিআরএম পশ্চিম অঞ্চল) সহ পাকশী রেলের কর্মকর্তারা ঈশ্বরদী প্লাটফরমে রেলটিকে স্বাগত জানান। রেলটি ঈম্বরদী রেল জংশনের ৪নং প্লাট ফরমে ১৫মিনিট অবস্থান করে।
সেখানে দায়িত্বরত কর্মকর্মারা ট্রেনটিকে পরীক্ষা করে প্লাটফর্ম ছাড়ার নির্দেশ দেন। গড়ে ৪৫ কিলোমিটার গতিতে আসা ট্রেনটির ঈম্বরদীতে পৌছাতে সময় লাগে প্রায় ৪ ঘন্টা।
সেখানে দায়িত্বরত কর্মকর্মারা ট্রেনটিকে পরীক্ষা করে প্লাটফর্ম ছাড়ার নির্দেশ দেন। গড়ে ৪৫ কিলোমিটার গতিতে আসা ট্রেনটির ঈম্বরদীতে পৌছাতে সময় লাগে প্রায় ৪ ঘন্টা।
ঈম্বরদী প্লাটফর্ম পর্যন্ত চালিয়ে নিয়ে আসা ট্রেনের চালক শামসুর রহমান জানান, ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম খুব ভালো লাগছে। এই প্রথম বারের মত কোন পন্যবাহী বিদেশী কন্টেনার ট্রেন চালিয়ে অনলাম। গড়ে ট্রেনের গতী ছিলো ৪৫ কিলোমিটার আরো গতি তোলা সম্ভব। পরীক্ষামূলক ট্রেন আমরা দেখছিলাম পথে কোন সমস্যা হয় কিনা। কারন এই বহনকারী ট্রেনরে চাকা এবং বগি গুলো একটু আলাদা। তবে কোন প্রকারের সমস্যা হয়নি।
আমি ঈশ্বরদী নেমে নতুন চালক এই মালবাহী ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত নিয়ে যাবে।
পরীক্ষা মূলক এই পন্যবাহী ট্রেনের কন্টেনারটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাশে খালাশ হবে। পরীক্ষামূলক এই পন্য সরবরাহের মধ্যে ছিলো সিমেন্ট তৈরির কাঁচা মাল ও মুরগির খাদ্য।
পরীক্ষা মূলক এই পন্যবাহী ট্রেনের কন্টেনারটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাশে খালাশ হবে। পরীক্ষামূলক এই পন্য সরবরাহের মধ্যে ছিলো সিমেন্ট তৈরির কাঁচা মাল ও মুরগির খাদ্য।