ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া (মোল্লাপাড়া) গ্রামের মোঃ মুসা মন্ডলের ছেলে মোঃ আনিসুর রহমান ওরফে আনিস(৩৫) ও একই উপজেলার ভাড়ইমারী গ্রামের মৃত আসাদুল মল্লিকের ছেলে মোঃমহিদুল ইদলাম(৩২)।
শুক্রবার ২০ এপ্রিল সন্ধ্যায় এদের ৩০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে পাকশী ফাড়ি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার,ঈশ্বরদী সার্কেল মোঃ জহুরল হক জানান, পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম সহ পাকশী পুলিশ ফাঁড়ি কর্তৃক এদের আটক করা হয়।
এসময় তাদের কাছে থাকা মোট ৩০০ (তিন শত) পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আসামীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা আছে।
এই ঘটনায় এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরোও একটি নতুন মামলা দায়ের করে আগামীকাল শনিবার সকালে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
