সাঁথিয়ায় মৎস্য ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার


সাঁথিয়া প্রতিনিধিঃ
নিখোঁজের একদিন পর পাবনার সাঁথিয়া উপজেলার সাতানির চর এলাকার একটি  খাল থেকে এক মৎস্য ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত জহুরুল সরদার (১৫) উপজেলার সাতানির চর এলাকার আফতাব আলী সরদারের ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, শনিবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে বেড় হয় জহুরুল। রাতে বাড়ি না আসলে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। 

গতকাল সোমবার সকালে স্থানীয়রা জহুরুলের বাড়ির পাশের ক্যানালে তার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কি কারনে তাকে হত্যা করেছে তা জানাযায়নি। ধারনা করা হচ্ছে শনিবার রাতেই কে বা কাহারা তাকে হত্যার পরে ওই ক্যানালে মৃতদেহ ফেলে রেখে যায়।