পাবনা প্রতিনিধিঃ
পাবনায় "মুক্তিযোদ্ধা, মুক্তিকামী জনতা ও মুক্তিযোদ্ধাদের সন্তানগন পাবনা" এর ব্যানারে কোটা প্রদ্ধতি বাতিলের দাবীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা ১২ টায় শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এই বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতা বিরোধী জামাত শিবির ও বিএনপির আশ্রিত হয়ে আজ যারা কোটার বিরোধীতা করছেন তাদের এ দাবি মেনে নেওয়া হবে না।যারা কোটা পদ্ধতির বিরোধীতা করে তারা স্বাধীনতা বিরোধী পাকিস্থানি প্রেতাত্মা।
এ সময় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের সু-মহান স্বাধীনতা।
সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম বিশ্বাস বলেন, চাকরি ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।দেশের বীর মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড পাবনা জেলা, সদর উপজেলা ও পৌর শাখাসহ পাবনা জেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।
মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা বহাল রাখার দাবিতে বক্তব্য দেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার (১) বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, ডেপুটি কমান্ডার (২) আব্দুল লতিফ সেলিম, আতাউর রহমান আফতাব, তরিকুল আলম নিলু, মো. আজিজুল হক, আবুল খায়ের বিশ্বাস, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম বিশ্বাস, হাবিবুর রহমান রঞ্জু, সাবেক পৌর কমান্ডার আব্দুল জলিল শেখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ান ওমর ফারুক, মঞ্জু রহমান, শহিদুল ইসলাম, আব্দুল মুন্নাফ, মহররম আলী, আবুল হোসেন, রুস্তম আলী, আব্দুস সামাদ, ইশারত আলী জিন্না, আমজাদ হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
