বার্তাকক্ষঃ
দেশের চলমান কোটা প্রদ্ধতি সংস্কারের দাবীতে আন্দোলনের পেক্ষিতে সরকারি চাকুরীর ক্ষেত্রে কোটা প্রদ্ধতি বাতিল করেছে সরকার।
আজ বুধবার বিকাল সাড়ে পাচটায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের ভাষনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষনা দেন।
তিনি আরোও বলেন দেশের বেশীর ভাগ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবীর ভিত্তিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী আন্দোলন্রত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন "অনেক আন্দোলন করেছো এবার ক্লাসে ফিরে যাও"।
এছাড়া আন্দোলন চলাকালীন সময়ে ভিসির বাসভবনে হামলা, ভাংচুর ও লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর সাজার ব্যবস্থা করা হবে বলেও হুশিয়ারী দেন তিনি।
