আটঘরিয়া প্রতিনিধিঃ
আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরন উৎসব পালিত হয়েছে।
বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আজ শনিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরাম আলী। উক্ত শোভাযাত্রায় সরকারী কর্মকর্তা- কর্মচারী, স্কুল- কলেজের শিক্ষার্থী, শিশু- কিশোর, শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্তরে মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসো হে বৈশাখ এসো এসো- এ গানটি পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় বর্ষবরণ সংগীতানুষ্ঠান।
এসময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, আটঘরিয়া পৌর চেয়ারম্যান শহিদুল ইসলাম রতন প্রমুখ।

