ঈশ্বরদীতে ঐতিয্যবাহী খেলা "বদন" প্রতিযোগীতা অনুষ্ঠিত


আশিক মাহমুদ,ঈশ্বরদীঃ
ঈশ্বরদীতে সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংঘের আয়োজনে গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিয্যবাহী খেলা "বদন" প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গতকাল শনিবার ৩১শে মার্চ প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা।

বিশেষ অতিথি ছিলেন সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ বারী ও আলম মোহাম্মদ। ৭নং ওয়ার্ড  আওয়ামীলীগ সভাপতি আবু সাঈদ মন্ডল।

এসময়  এলাকার অনান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি এমদাদুল হক খোকন।