মোঃ জিল্লুর রহমান রানা, আটঘরিয়াঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা জননেত্রী শেখ হাসিনার অবদানে ক্রীড়া ক্ষেত্রে ব্যপক সফলতা এসেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ফুটবল খেলোয়ার ছিলেন। স্বাধীনতার ৪৭ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি ঘটিয়েছে।
আজ শনিবার ২৪মার্চ পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সরাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাশেম, আলম, জিয়া, আন্টু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের সংসদ সদস্য ভূমি মন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ ডিলু এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি এসময় আরও বলেন খেলা-ধুলার মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শতব্যস্ততার মাঝেও বাংলাদেশের খেলা হলে টিভি সেটের সামনে বসে খেলা উপভোগ করেন এবং বাংদেশের জয় এর জন্য দোয়া করেন।
সরাবাড়িয়া শহীদ আবুল কাশেম প্রগতি সংঘের আয়োজনে উক্ত টুর্ণমেন্টে এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকরাম আলী, পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল হক, মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর মিয়া, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম।
চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম কামালের সার্বিক ত্বত্তাবধানে এসময় আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আমেনা আক্তার নীলা, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন শেখ।
এসময় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আবুল কাশেম প্রগতি সংঘের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদ মোঃ আব্দুল বারী। খেলায় উল্লাপাড়া ইয়াংস্টার ক্লাব শহিদ আবুল কাশেম প্রগতি সংঘকে ১-০ গোলে পরাজিত করে।
উক্ত টুর্নামেন্টে বিজয়ী দলের শিশির একমাত্র গোলটি করে ম্যান অফদ্য ম্যাচ নির্বাচিত হন। খেলাটি সরাসরি সম্প্রচার করে পাবনা ক্যাবল ভিশন।
