।। এস এম মনিরুল ইসলাম মনি ।।
দেশের উত্তরাঞ্চলের প্রাচীন বিদ্যাপীঠ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ । ১১৯ বছরের পুরোনো এই কলেজে পরিবহন সংকট চরমে পৌছেছে। ৩০ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ৪ টি পুরোনো লক্করঝক্কর বাস। প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ হাজার। ৩০ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র ৪ টি বাস, ফলে পরিবহন সংকটের কারনে যাতায়াত করতে পারছে না শিক্ষার্থীরা। প্রতিদিনিই যুদ্ধ করে বাসে ঝুলে ঝুকি নিয়ে যাতায়াত করছে অনেক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়। বাসের মধ্যে কম যায়গায় ঠাসাঠাসি করে ধারন ক্ষমতার অতিরিক্ত মানুষ ঊঠতে হয়। তারা আরো অভিযোগ করেন, নির্ধারিত গন্তব্যে যাত্রা করে মাঝপথে গাড়ী দাড় করিয়ে শিক্ষার্থীদের নামিয়ে দেয়া হয় নানা অজুহাতে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.হুমায়ন কবির মজুমদার জানান,পরিবহন সংকট কাটাতে কলেজের নিজস্ব তহবিলে খুব দ্রুত ১ টি নতুন বাস কেনার প্রস্তুতি চলছে। এছাড়াও মন্ত্রণালয়ে পরিবহন সংকটের কথা জানিয়ে নতুন বাসের জন্য আবেদন করা হয়েছে।
শতবর্ষী এই প্রাচীন বিদ্যাপীঠের পরিবহন সংকটে কার্যকরী উদ্যোগ গ্রহন করবে সরকার এমন প্রত্যাশা শিক্ষার্থীদের।
