টেবুনিয়া স্টুডেন্ট ক্লাবের আয়োজনে শেখ রাসেল স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন


নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার ঐতিয্যবাহী টেবুনিয়া স্টুডেন্টস ক্লাবের আয়োজনে শেখ রাসেল স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আজ বুধবার ৭ই মার্চ সন্ধ্যা সাড়ে ৮ টায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজনে করা হয়। টেবুনিয়া ওয়াছিম পাঠশালা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য  পাবনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যাম আলহাজ্ব মোশাররফ হোসেন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ রুহুল আমীন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, সর্দার স্বপন আহমেদ, মালিগাছা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আঃকরিম, সেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ হোসেন,আওয়ামীলীগ নেতা একেএম হাসানুজ্জামান হেলাল, টেবুনিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি খন্দকার জহুরুল ইসলাম আলো,  সাবেক প্রধান শিক্ষক হারেজ আলী, জাহিদ হাসান, সফর আলী মাষ্টার, সুলতান মাহমুদ সহ এলাকার বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেবুনিয়া স্টুডেন্টস ক্লাবের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন রুবেল। 

অনুষ্ঠানে পায়রা ও ফানুস উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। এসময় আতশবাজির আলোর ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে পুরো মাঠ। 

খেলায় মোট ৩২ টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী দিনে ২টি ও পরবর্তি দিনগুলিতে ৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলি পরিচালনা করবেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ার মোঃ দেলোয়ার হোসেন আগামী ২৬ শে মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।