মহান স্বাধীনতা দিবসে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির বিনামূল্যে ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত


ঈশ্বরদী প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের অংশগ্রহনে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৬ মার্চ) সমিতির কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু সকাল সাড়ে ৯টায় নিজের রক্ত পরীক্ষার মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন।

পরে ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিদর্শন করেন।

ঈশ্বরদী বাজারের বিসমিল্লাহ বস্ত্র বিতানের সহযোগীতায় অনুষ্ঠিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ইউনুছ আলী মিন্টু, নির্বাহী সদস্য কে এম আবুল বাসার, আব্দুল আজিজ, সাঈফ হাসান সেলিম, জাহাঙ্গীর আলম মুকুল, আব্দুল আওয়াল পলাশ, জামাল হোসেন মাহিনুর, আবুল কালাম আজাদ, শরিফ উদ্দিন ও মেহেদী হাসান লিখন প্রমূখ।

বণিক সমিতির নির্বাহী সদস্য কে এম আবুল বাসার জানান, দিনব্যাপী এই কর্মসূচীতে ৪৭৬ জন ব্যবসায়ী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ৪ জন চিকিৎসক ও ৭ জন স্বাস্থ্য সহকারী এই কার্যক্রমে অংশ নেন।