সাঁথিয়ায় ৭ই মার্চ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন


সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (০৭ মার্চ) আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুদ দাইনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ, জেলা পরিষদের সদস্য শামসন্নাহার মুক্তা, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ হাসান ইনাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, সাংগঠনিক সম্পাদক আঃ জলিল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম রঞ্জু, সাঁথিয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
এসময় বক্তারা ৭ই মার্চের ভাষনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।