২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে যাব- পাবনায় ভূমিমন্ত্রী


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন "২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে যাব"। সকল অপশক্তিকে প্রতিহত করে তোমাদের জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সুখি-সমৃদ্ধশালী বাংলদেশ গড়ার কাজে নিয়োজিত করতে হবে।

তিনি আরোও বলেন, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষ হয়ে উঠতে হবে। 

গতকাল শনিবার ১০ই মার্চ ঈশ্বরদী সরকারি কলেজে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জহুরুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ও পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব প্রমূখ।