পাবনায় বিদেশী রিভালবার ও গুলিসহ ১ জন আটক


পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর মুজিব বাঁধ এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত সেলিম শেখ (৩৩) চর সাদিরাজপুর বনপাড়ার আমজাদ শেখের ছেলে।
সদর থানার ওসি (অপারেশন) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজানের তত্বাবধানে সদর থানার অফিসার ইনর্চাস আব্দুর রাজ্জাক ও ওসি (তদন্ত) জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান, সুমন, সুব্রত কুমার দাস, জহুরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্য বুধবার রাতে চর আশুতোষপুর মুজিব বাঁধ এলাকায় অভিযান চালায়। এসময় সেলিম শেখকে আটক করে তার দেহ তল্লাশী করে একটি বিদেশী রিভলবার ও আট রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।