পাবনা-৪ আসনের সাবেক এমপি সাহিত্যিক পাঞ্জাব বিশ্বাসের মায়ের ইন্তেকাল


নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা-৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা কবি, সাহিত্যিক পাঞ্জাব বিশ্বাসের গর্ভধারিণী মা হারেজান বিশ্বাস গত রাত ১:৫০ টা নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে...........রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

মরহুমার জানাজা পাঞ্জাব বিশ্বাসের নিজ গ্রামের বাড়ী আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের দর্গাবাজার ঈদগাহ ময়দানে আজ শুক্রবার ৯ই মার্চ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। 

কবি ও সাহিত্যিক পাঞ্জাব বিশ্বাসের মায়ের মৃত্যুতে পাবনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, পাবনাটাইমস অনলাইন পত্রিকা পরিবার ও তার ভক্ত-অনুরাগীগন রত্নগর্ভা এই মায়ের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন।