বার্তাকক্ষঃ
"বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩" তে বানিজ্যিক ভিত্তিতে খামার স্থাপনের জন্য স্বর্ণ পদক পেলেন পাবনা-৪ আসনের সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন।
এবছর কৃষির বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রাখার জন্য ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৩’। বৃহস্পতিবার ১ লা মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পুরস্কারের পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মকবুল হোসেন সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ পদক প্রদান করা হয়েছে।
এছাড়া ৯ জনকে রৌপ্য এবং ১৮ জনকে ব্রোঞ্জ পদক দেয়া হয়েছে। ২৫ গ্রাম ওজনের পদকের সঙ্গে স্বর্ণপদক প্রাপ্তরা এক লাখ টাকা, রৌপ্যপদক প্রাপ্তরা ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জপদক প্রাপ্তরা ২৫ হাজার টাকা পেয়েছেন।
উল্লেখ্য, এবারসহ ৩১ বারে মোট এক হাজার ৭৩ জনকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেয়া হলো। কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্টদের উৎসাহিত করতে ১৯৭৩ সালে ‘বঙ্গবন্ধু পুরস্কার তহবিল’ গঠন করা হয়।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এ পুরস্কার বিতরণসহ অন্যান্য কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পুনরায় এ পুরস্কার চালু করে। পরবর্তীতে এ পুরস্কার আর যেন কেউ বন্ধ করতে না পারে এ জন্য ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন,-২০১৬’ করে একটি ট্রাস্ট গঠন করা হয়। বর্তমানে এই ট্রাস্টের অধীনেই এ পুরস্কার দেয়া হচ্ছে।
