ড.জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে পাবনায় সাংস্কৃতিক কর্মীদের মানবনব্ধন


পাবনা প্রতিনিধিঃ
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পাবনার সাংস্কৃতিক কর্মীরা।
সোমবার (৫ মার্চ) দুপুরে পাবনা শহরের প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়েজনে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংস্কৃতি কর্মীরা ছাড়াও সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ গ্রহন করেন।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনা সম্মিলিত সাংস্কৃকিক জোটের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক আব্দুল হাই হাদী, সাহিত্যিক সাইদ হাসান দারা, ড্রামা সার্কেলের সহ- সভাপতি দোলন আজিজ, ইছামিতি থিয়েটারের সভাপতি ভাষ্কর চক্রবর্তী, গণশিল্পি সংস্থার সম্পাদক এ্যাড. মুশফিক কনিকা, ঝংকার শিল্পি গোষ্টির সভাপতি সাফি আল ফাত্তাহ, ড্রামা সার্কেলের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেল, সাংবাদিক পার্থ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, প্রগতীশিল ভাবনার মুক্ত চিন্তার মুক্তিযুদ্ধের পক্ষে আদর্শিক একজন মানুষ জাফর ইকবাল। এই মানুষকে হত্যার চেষ্টা যারা করিয়েছে বা যারা এর সঙ্গে জড়িত রয়েছে তারা এই দেশের ভালো চায় না। দেশে এর আগে অনেক লেখকে এরা এই ভাবে হত্যা করেছে। যাদের সঠিক বিচার কার্যকর না হওয়ার কারনে দূশকৃতিকারীরা এই সাহস পেয়েছে। 
অতিদ্রুত জাফর ইকবাল স্যারের উপর হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।