চাটমোহর প্রতিনিধিঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত র্যালীতে নিজেদের শক্তি ও লোকবলের জানান দিল ঐক্যবদ্ধ বিএনপি। চাটমোহর পৌর সদরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে বিএনপির র্যালি শুরু হলে এ র্যালিতে নেতা কর্মীদের ঢল নামে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর শহর।
সোমবার বেলা ১১ টায় পৌর সদরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে মিছিল সহ র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরের মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতা কর্মীরা।
এসময় চাটমোহর উপজেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপি সভাপতি এ এম জাকারিয়া, সহ সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক এ্যাড.সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক সেলিম রেজা, পৌর যুবদল সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, স্বেচ্ছাসেবক দল সভাপতি রেজাউল সরকার, সাধারন সম্পাদক আসাদুজ্জামান লেবু, সহ সভাপতি কাজী খোকন, ছাত্রদল সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক ফারুকসহ প্রায় সহস্রাধিক নেতা কর্মী কর্মসূচীতে অংশ গ্রহন করেন।
