পাবনায় দূর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধিঃ
আজ বুধবার (২৮ মার্চ) পাবনা প্রেসক্লাব মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ও পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে আয়োজনে দুর্নীতি দমন কমিশন-দুদকের উদ্যােগে দূর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এটি সপ্তাহব্যাপী কর্মসূচির তৃতীয় পর্ব।

এবরের প্রতিপাদ্য বিষয় ছিলো “বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” । সারা দেশের ন্যায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনা গঠনের দৃঢ় প্রত্যয়ে পাবনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার পিপিএম জিহাদুল কবির, উপ-পরিচালক দুর্নীতি দমন কমশন সমন্বিত জেলা কমিটি আবুবকাকর সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন শেখ, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার রেজাউল করিম, পাসপোর্ট অফিসের কর্মকর্তা ইউসুফ, বিভাগীয় প্রকৌশলী বিটিসিএল কর্মকর্তা আলী আশরাফ, পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক।

দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি শিবজিত নাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমনসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।