পাবনা প্রতিনিধিঃ
“ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” এ প্রতিপাদ্যে এবার পাবনায় নানা আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাবের উদ্যোগে "বিশ্ব ভোক্তা অধিকার দিবস" পালিত হয় ।
দিবসটি উপলক্ষে আজ বৃহঃস্পতিবার ১৫ই মার্চ সকাল সাড়ে ৯টায় একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় যে কোন মুল্যে খাদ্যে ভেজাল প্রতিরোধ করা হবে। সরকার নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে মাঠে ময়দানে কাজ করছে।
আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধি, নিয়মনীতি ও ভোক্তা বিষয়ক বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়’র সহকারি পরিচালক মো. আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাট্রিজ’র পরিচালক ক্যাব সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক বিভুতি ভূষণ সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আব্দুল কাদের, সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল হামিদ খান, এনজিও প্রতিনিধি লিয়াকত আলী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বনমালী শিল্পকলা কেন্দ্রর সাবেক সাধারণ সাম্পাদক আবুল মাসুদ লাল, পাবনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাট্রিজ’র পরিচালক সাজ্জাদ হোসেন বাচ্চু, এনজিও প্রতিনিধি মাজহারুল ইসলাম, অব্দুর রব মন্টু, ক্যাব সদস্য সাংবাদিক শফিক আল কামাল, বিভিন্ন সরকারি বে-সরকারি অফিস’র কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন’র নেতৃবৃন্দ, সুধীজন, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবদিকবৃন্দ।
সভার শুরুতে নেপালে বিমান দূর্ঘনায় নিহত সদস্যদের প্রতি শোক প্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
