বার্তা সংস্থা পিপ, পাবনাঃ
শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে মাধ্যামিক শাখায় পাবনা জেলার স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
আজ সোমবার (০৫ মার্চ) রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজে রাজশাহী বিভাগের ৮টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে কলেজ পর্যায়ে জয়পুরহাট জেলা, প্রাথমিক পর্যায়ে নাটোর জেলা এবং মাধ্যমিক পর্যায়ে পাবনা জেলার স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।
স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ বজলুর রশিদ জানান, এর আগে উপজেলা এবং জেলা পর্যায়ের প্রতিযোগিতায় স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে যায়।
বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ীদের হাটে ট্রফি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আমিনুল ইসলাম, স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মমতাজ আজিজ, আরিফ সরকার ও লাইব্রেরিয়ান মো: শহিদুল হক মানিক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
স্কয়ার স্কুলের প্রতিযোগী ছিলেন তাসনীম তারান্নুম, ইসরা কবীর, রিয়া পাল, নির্জনা নওশীন, রুপন্তী দাস, বন্যা দে, নুসরাত জাহান, মিথিলা বিশ্বাস, সাইমা ইয়াসমিন এবং মালিহা মাহবুবা।
