ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রী শিশু উপমা নিহত



ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইলে সড়ক দূর্ঘটনায় উপমা (৭) নামের এক স্কুলছাত্রী শিশু নিহত হয়েছে। আজ (২০ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে দিয়ার বাঘইল ক্লাবমোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু উপমা চরসাহাপুর নতুন হাট মোড়ে অবস্থিত আজিজ মেমোরিয়াল কিন্ডার গার্টেন এর নার্সারী ক্লাসের ছাত্রী।

ক্লাবমোড়ের মুদিদোকান ব্যবসায়ী মনিরুল ইসলাম জানায়, দিয়ার বাঘইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত গোলাম রসূলের ছেলে উজ্জল তার মেয়েকে স্কুল শেষে বাইসাইকেল যোগে বাড়ী ফিরতে ছিল। 

পথিমধ্যে পাকশী-দাশুড়িয়া বিশ্বরোড়ের ক্লাবমোড় নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাকের চাকা পান্স হলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে উজ্জল এবং তার মেয়ে উপমাকে প্রচন্ড বেগে ধাক্কা দেয়।

এ সময় উপমা ছিটকে রাস্তার উপর পড়লে তার মাথায় প্রচন্ড আঘাত লেগে মগজ বেড়িয়ে আসে, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই উপমা মারা যায়, উপমার বাবা উজ্জল আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। 

স্কুলছাত্রী উপমার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।