পাবনা ১ ও ২ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার সীমানা পূনঃনির্ধারন


সাঁথিয়া প্রতিনিধিঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনে সীমানার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে।
গতকাল বুধবার (১৪ মার্চ) বিকেলে নির্বাচন কমিশন থেকে নতুন সংসদীয় আসনে সীমানার খসড়া তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, পাবনা-১ আসনের সীমানা পরিবর্তন করে শুধু সাঁথিয়া উপজেলা নির্ধারণ করা হয়েছে। আর বেড়া ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসনের সীমানা নির্ধারণ করা হয়ে হয়েছে। এর আগে সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার একাংশ নিয়ে পাবনা-১ এবং সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার একাংশ নিয়ে পাবনা-২ আসনের সীমানা নির্ধারণ ছিল।
এছাড়া পাবনা-৩ আসনে চাটমোহর উপজেলা, ভাঙ্গুড়া উপজেলা এবং ফরিদপুর উপজেলা; পাবনা-৪ আসনে আটঘরিয়া উপজেলা এবং ঈশ্বরদী উপজেলা; পাবনা-৫ আসনে পাবনা সদর উপজেলার সীমানা অপরিবর্তিত রাখা হয়েছে।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, প্রকাশিত তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। কারো কোনো দাবি আপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। কমিশন দাবি আপত্তি শেষে আগামী ৩০ এপ্রিল সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলেও জানান ইসি সচিব।