পাবনায় অস্ত্র ও গোলাবারুদ সহ সন্ত্রাসী আলম কে গ্রেফতার করেছে র‍্যাব-১২


পাবনা প্রতিনিধিঃ
র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা এক অভিযানে মোঃ আলম(৩৫) নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।

আলম পাবনা সদর উপজেলার (দিয়ারপাড়া) ভাউডাঙ্গা গ্রামের চাদ আলী প্রামানিক ওরফে চাদু খাঁ এর ছেলে।

র‍্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, বুধবার ২১ মার্চ দুপুর গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন ভাউডাঙ্গা গাজির তেমাথা আলম এর ওয়ার্কসপের সামনে একটি অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ আলম কে গ্রেফতার করে।

এসময় আলম এর হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ০১টি পাইপ গান, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড গুলি ও ০১টি কার্তুজ ও ০২ টি মোবাইল উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।

উল্লেখ্য ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ও গুলি নিজের হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে বলে স্থানীয়ভাবে জানা যায়।
এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।