পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কামার ডাংগা গ্রাম থেকে মোঃ রাজা হোসাইন (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র অাগামী২ এপ্রিল ২০১৮ অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী । সে কামারডাংগা গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে।।
অাজ ২৮ মার্চ সকাল ৭ টায় ঐ গ্রামের অাপাই হোসেনের নির্জন বাড়ির মাটিতে মরদেহ পরে থাকতে দেখে লোকেরা পুলিশ ফাড়িতে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দুবলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ শ্রী মনোরন্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কি কারনে সে অাত্মহত্যা করেছে তা জানা যায়নি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না অাত্মহত্যা।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
