মেহেদী হাসান,পাবনাঃ
শ্রী অনুকূল ঠাকুর সৎসঙ্গের আয়াজনে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০ তম আবির্ভাব স্মরন মহোৎসব চলছে পাবনার হিমায়েতপুরে অবস্থিত ঠাকুরের আশ্রম প্রাঙ্গনে।
লাখো লাখো ভক্তের শ্রদ্ধা ভক্তি ও আরাধনার মধ্যদিয়ে পালিত হচ্ছে এই আবির্ভাব মহোৎসব। আজ শুক্রবার ২রা মার্চ ছুটির দিনে ভক্ত অনুরাগী ও দর্শনার্থীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। সারাদিন প্রদীপ প্রোজ্জ্বলন, ধর্মীয় আলোচনা, আরধনা সঙ্গীত, পূজা-আর্চনা, হলি খেলা ও প্রসাদ বিতরন চলে আশ্রম প্রাঙ্গনে।
এদিন পাবনায় হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও সকল ধর্ম ও শ্রেণী পেশার মানুষ সমাগম ঘটে উৎসব উপলক্ষে আয়োজিত মেলায়। এটিকে অসাম্প্রদায়িকতার এক অনন্য নজির হিসেবে উল্লেখ করেন বিশিষ্ঠ জনেরা।
বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ হতে ভক্ত ও অনুরাগীরা ছুটে এসেছেন এই উৎসবে যোগ দিতে। প্রশাসনের পক্ষ হতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
তিন দিনব্যাপী এই আবির্ভাব উৎসবের শুরু হয় গতকাল। আজ ছিলো এর ২য় দিন। আগামীকাল শনিবার ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ বাণী ও মতাদর্শ সকলের মাঝে ছড়িয়ে দিয়ে অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয়ে বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে শেষ হবে এই উৎসব।
