চাকুরিতে প্রবেশের বয়স ৩৫ এর দাবীতে পাবনাসহ সারাদেশের ছাত্রদের শাহাবাগের সমাবেশ পুলিশী বাধায় পন্ড



বার্তাকক্ষঃ
চাকরীতে প্রবেশের বয়সসীমা নূন্যতম ৩৫ বছর করার দাবিতে আজ ১০ই মার্চ সকাল ১০টায় শাহাবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিশাল সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতা কর্মীরা।

সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনের ব্যানারে হাজার হাজার ছাত্র জনতা বেকার যুবকেরা এই সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশ টি মিছিল আকারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমূখে যাওয়ার পথে পুলিশের লাঠিচার্জে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে পাবনার একজন সহ বেশ কয়েকজন আহত হয়ারর খবর পাওয়া গেছে। এসময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানান এক আন্দোলনকারী।

এই সমাবেশে পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ, রাজবাড়ি, সিলেট, হবিগঞ্জ, নোয়াখালি সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বেকার যুবকেরা আসে তাদের নায্য দাবি আদায়ের জন্য।

পুলিশি হয়রানির পরেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। এজন্য বাংলাদেশের অনূর্ধ্ব ৩৫ বছরের সকল বেকার দের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।