সাঁথিয়ায় রাস্তার কাজে চাঁদা দাবীকারী ৪ চাঁদাবাজ আটক


সাঁথিয়া প্রতিনিধিঃ
সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলায় রাস্তার কাজে চাঁদা দাবী করায় ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 
শুক্রবার (০৯ মার্চ) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মাসুদ রানা।
থানা সুত্রে জানা যায়, থানার শ্রীপুর হতে বাঔকোলা পর্যন্ত রাস্তা উন্নয়নের কাজ করছেন ঠিকাদার ফারুক হোসেন। পার্শ্ববতী আটঘড়িয়া উপজেলার চান্দাইল গ্রামের জাহেদীর ছেলে চরমপন্থী নেতা তোজাম্মেল হক (৫০), একই গ্রামের জমিনের ছেলে খায়রুল ইসলাম (চেরু খাইরুল) (৩৫), কুতুবের ছেলে রুবেল (২২), ছবেদের ছেলে মিজানুর (৩২), শাহেদের ছেলে কুতুব (৪০) ঠিকাদার ফারুকের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয়।
এঘটনায় ফারুক থানায় অভিযোগ করলে চাঁদাবাজ প্রধান তোজাম্মেলের মোবাইল ফোন ট্যাক করে ওসি মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন অভিযান চালিয়ে আটঘড়িয়ার চান্দাইল গ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। 
পুলিশ আরো জানায় আটককৃতরা চরমপন্থী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।