পাবনায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির অবস্থান ধর্মঘট পালন


মেহেদী হাসান, পাবনাটাইমসঃ
পাবনায় খালেদা জিয়ার মুক্তির দাবীতে পাবনা জেলা বিএনপি গোপালপুরস্থ লাহিরীপাড়া কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে।

আজ বহঃস্পতিবার ০৮ই মার্চ সকাল ১১ টার দিকে প্রায় ঘন্টা ব্যাপী চলা এই অবস্থান কর্মসূচীতে পাবনা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে ও  যুগ্ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মাসুম বগার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আবু ওবায়দা শেখ তুহিন, সাধারন সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু, পৌর বিএনপির সভাপতি সাব্বির হাসান বাচ্চু, সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, সাংগাঠনিক সম্পাদক আরিফ খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শামীম আরা মুন্নি, সাংগাঠনিক সম্পাদিকা ফারহানা পারভিন সহ বিভিন্ন অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, অবৈধ সরকার দেশনেত্রী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল দিয়ে ১ মাস কারাগারে আটকে  রেখেছে। খালেদা জিয়াকে আটকে রেখে অবৈধ সরকার বিএনপি কে নিঃশেষ করতে চায় জনগন তা কখনো হতে দিবে না।

বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।