পাবনা মেডিকেল কলেজের সংঘর্ষের ঘটনায় ৬ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন


পাবনা প্রতিনিধিঃ
প্রায় দুই মাস আগে পাবনা মেডিকেল কলেজে সংঘটিত ছাত্র সংঘর্ষের ঘটনায় কলেজের দুই ছাত্রর বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা, ৪ জনকে অন্য কলেজে বদলীর সুপারিশ করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, আধিপত্য বিস্তারের জেরে চলতি বছরের ১১ জানুয়ারি রাতে কলেজ শাখা ছাত্রলীগের দুটি গ্রুপের সংঘর্ষে ৯ শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ কর্তৃপক্ষ পরদিন ১২ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষনা করেন। ১২ দিন বন্ধ থাকার পর ২৪ জানুয়ারি পুনরায় কলেজে ক্লাস শুরু হয়।
ওই ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে কলেজের দুই শিক্ষার্থী কলেজের বৃত্তিমূলক পরীক্ষার নির্ধারিত সময়ের ৬ মাস পরে পরীক্ষা দেয়ার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি সুষ্ঠুভাবে কলেজের কার্যক্রম পরিচালনার স্বার্থে ৪ শিক্ষার্থীকে পাবনা মেডিকেল কলেজ থেকে অন্য কোনো মেডিকেল কলেজে বদলির সুপারিশ করা হয়েছে।