সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সাধনা (৪ ) নামের এক শিশুকে পাঁচন দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
নির্মম এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ২৭শে মার্চ দুপুরে উপজেলার ঘুঘুদহ মাঠে। নিহত সাধনা ঘুঘুদহ গ্রামের রতন ফকিরের মেয়ে।
সাথিয়া থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার
ঘুঘুদহ গ্রামের ঈমান আলী গংদের সাথে একই গ্রামের রতন ফকিরদের দীঘদিন ধরে
জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য শালিস হয় ।
বিরোধকৃত জমিতে রতন ফকির এ বছর পিয়াজ লাগায়।
মঙ্গলবার ওই জমিতে পিয়াজ তুলতে
রতন ফকির ও স্ত্রী মালেকা শিশু মেয়ে সাধনাকে কোলে করে মাঠে নিয়ে যায়। কিছু
পিয়াজ তুলে বাড়িতেও নিয়ে আসে । পূনরায় যখন জমিতে পিয়াজ তুলতে যায় তখন
প্রতিপক্ষ ইমান আলীর ছেলেরা রতন ও তার স্ত্রী’র উপর হামলা চালায়।
এ সময় রতন
দৌড়ে পালিয়ে গেলেও প্রতিপক্ষরা একা পেয়ে মালেকাকে উপর্যুপরি আঘাত করে। এসময় মালেকার কোলে থাকা শিশু মেয়ে সাধনার মাথায় পিয়াজ তোলা পাঁচনের কোপ লাগে। এতে
ঘটনাস্থলেই শিশু সাধনার মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে
মামলা প্রক্রিয়াধীন, আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
