পাবনা প্রতিনিধিঃ
চাকরি ক্ষেত্রে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
আজ সোমবার (০৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোকলেছুর রহমান, মানিক, রিপন, শামীম, নয়ন, সাজেদুর রহমান, নুরুল নবী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসতে হবে। কোটার কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়।
চাকুরীর নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, চাকরির নিয়োগ পরীক্ষায় সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা করে কোটায় যোগ্যপ্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ করতে হবে।