অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে হবে-এমপি প্রিন্স


পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার । এ সরকার উন্নত রাষ্ট্র হিসেবে দেশকে গড়ার লক্ষ্যে নিরলস অক্লান্ত পরিশ্রম করছে। 
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে,দেশের মানুষ শান্তিতে জীবন যাপন করবে। তারই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তার সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভাবে দলের নেতা কর্মীদের সাথে নিয়ে উন্নয়নের কাজ করছে।


তিনি আরো বলেন, এদেশে আর সে সকল অসমাপ্ত কাজ রয়েছে তা সমাপ্ত করতে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে।

গতকাল পাবনা সদর উপজেলার দোগাছী ইউপি-নলদা পাকারাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ সব কথা বলেন।



এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক মোস্তাফিজুর রহমান সুইট, থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, আওয়ামীলীগ নেতা হীরক হোসেন,আলতাব হোসেন,মন্টু .এ্যাড: রানা,ওয়ার্ড সভাপতি শহিদ, সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ,তৌহিদুল আলম পুলক,টেনু সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।