পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল অারোহী নিহত


পাবনা প্রতিনিধিঃ
পাবনায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার ১১ মার্চ বেলা ১১ টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুরে ক্যালিকো কটন মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মটরসাইকেল আরোহী সুকুমার সরকার (২৭) জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামের সুনিল সরকারের ছেলে।

পাবনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রবিবার সকালে নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে সুকুমার পাবনা শহরে যাওয়ার সময় পথিমধ্যে ক্যালিকো কটন মিলের সামনে পৌছালে পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা যায়নি।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।