ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের খারাপের দিকে নিয়ে যাচ্ছে- এমপি প্রিন্স


পাবনা প্রতিনিধিঃ
সোমবার (১৯ মার্চ) পাবনা সদর উপজেলার রাধানগর মজুমদার একাডেমী (স্কুল অ্যান্ড কলেজ) এর শিক্ষা সপ্তাহ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব, ক্রীড়া ও পররাষ্ট্র সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইন্টারনেটের অপব্যবহার থেকে সকল শিক্ষার্থীদের বিরত থাকতে হবে। কেননা এই ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের খারাপের দিকে নিয়ে যাচ্ছে। ব্যাহত হচ্ছে পড়াশুনা।

তিনি আরো বলেন, ইন্টারনেট এখন ভালো কাজে না লাগিয়ে বেশিরভাগ ছাত্র-ছাত্রীরা ঝুকে গেছে ফেইসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, ইমু, ইউটিউব এগুলো দিকে। ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের জন্য মোটেও ভালো নয়। এটা এখন যে হয়ে পড়েছে নেশার মত।’ তাই শিক্ষার্থীদের ইন্টানেটের খারাপ দিক সম্পর্কে জ্ঞান দানের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের প্রতি আহব্বান জানান।

এসময় তিনি আরো বলেন, ‘দেশ এখন সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশে পরিনিত হতে চলছে। তাই সকলকে ভালো কাজের মাধ্যমে এর বাস্তবায়ন করতে হবে। আর যারা এ দেশকে পাকিস্তান বানাতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

এসময় প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি সোহেল হাসান শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সুইট, রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মহিউদ্দিন শেখ প্রমুখ।