ঈশ্বরদীর মাঝদিয়ায় রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার


ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর-মাঝদিয়া সড়কের বাচ্চু মিয়ার বাড়ির পাশ থেকে শফিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের মরদেহ আজ ২৭ মার্চ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। 

শফিকুল পাকশীর দিয়াড় বাঘইল গ্রামের আসাদুল হকের ছেলে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ও ওসি আজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

স্থানীয়রা জানান, গতকাল সোমবার দুপুর ২টার দিকে শফিকুলকে মাঝদিয়া এলাকায় অসুস্থ অবস্থায় ঘুরতে দেখা দেখা যায়। এসময় তাঁর মুখ দিয়ে লালা পড়ছিল। স্থানীয়রা তাঁকে বাড়িতে যাওয়ার জন্য বললেও সে না গিয়ে রাস্তার পাশে শুয়ে থাকে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এলাকার লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে শফিকুলের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার জানান, স্থানীয়ভাবে জানার পর আমি পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করি। আমি চেয়ারম্যান হিসেবে প্রশাসনের কাছে দাবি জানিয়েছি ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত ঘটনা উম্মোচন করা হোক। যেন এই মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষ হয়রানীর শিকার না হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, পুলিশ শফিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তাঁর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।