পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র জসিম নিখোঁজ



পাবনা প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের বাংলা বিভাগের ১০ম ব্যাচের জসিম উদ্দিন (২০) নামের এক শিক্ষার্থী বুধবার (২১ মার্চ) দুপুর থেকে নিখোঁজ হয়েছেন। 

নিখোঁজ জসিমের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুর হুদা থানার কুড়াল গাছি গ্রামে। সে পাবনা পৌর এলাকার মক্তব পাড়া মহল্লার গালিব ছাত্রাবাসে থাকতেন।

ঘটনার বিষয়ে পাবিপ্রবির বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রিজেন বোর্ড সদস্য ড. আব্দুল আলিম জানান, আমাদের এই ছাত্র শহরের রাধানগর এলাকার মক্তব পাড়ার গালিব ছাত্রাবাসে থাকতেন। আজ রাত্রী আনুমানিক রাত ১২টার দিকে ছাত্রাবাসে থাকা অন্য শিক্ষার্থীরা আমাকে বিষয়টি জানায়। 

আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিষটি জানিয়েছি। আমরা তার পরিবার সাথে কথা বলেছি। তার বড় ভাই আমাকে জানিয়েছে যে, নিখোঁজ জসিমের মোবাইল ফোন থেকে তার কাছে একটি ম্যাসেজ গিয়েছে রাতে। ভাই আমি খুব বিপদে আছি আমাকে আর ফোন দিস না। তার পর থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তবে ঘটনার বিষয়ে পাবনা সদর থানা এবং পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।  

এই বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল রাজ্জাক বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিষয়টি জানিয়েছে। তাদের সহপাটি ও ছাত্রাবাস থেকে সহপাঠীরা আসিলেন থানাতে। আমরা ঘটনার বিষয়ে তদন্ত করছি। কি কারনে নিখোঁজ তা এখনি বলা যাচ্ছে না। তবে আমরা সবদিকে মাথাই নিয়ে তদন্ত করছি।