ভাঙ্গুড়া সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন




ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১০দিন ব্যাপি ২৫তম বই মেলা শুরু হয়েছে। রবিবার (০৪ মার্চ) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল।

মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহফুজা সুলতানা, পাবনা জেলা পরিষদের সদস্য মো. আসলাম আলী ও গুলশাহানারা পারভিন লিপি, উপজেলা বিএনপির সভাপতি এড.মজিবর রহমান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান প্রধান প্রমুখ।

এদিকে বই মেলার আমন্ত্রণপত্রে প্রটোকল অনুযায়ী নাম অন্তর্ভুক্ত না করায় ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেছেন বলে তিনি জানিয়েছেন।

প্রতি বছরের ন্যায় এবারের বই মেলার আয়োজন করেছে ভাঙ্গুড়া সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। মেলায় ৫০টি স্টল বসেছে। এগুলোর মধ্যে বই, কারুপন্য, কসমেটিকস, খাবার, ফুল, ফার্নিচার ও মনোহরি দোকান উল্লেখযোগ্য। 

এছাড়া মুল মঞ্চে থাকছে স্কুল ম্যাগাজিন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুবিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও পুতুল নাচ। মেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত।