সুজানগর প্রতিনিধিঃ
উৎসব আমেজে আজ শুক্রবার ৩০ মার্চ পাবনার ঐতিহ্যবাহী আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এসময় ছাত্রসহ অতিথিদের উপস্থিতিতে স্কুল চত্বরে প্রাণ ছুঁয়ে যাওয়া এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
সকাল দশটায় স্কুল চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উচ্ছাস আর খুশিতে মেতে ওঠেন বিভিন্ন বয়সী প্রাক্তন ছাত্ররা।
পরে এক আলোচনা অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের সভাপতি মাহতাব উদ্দিন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সন্তোষ কুমার সাহা, প্রাক্তন ছাত্র মীর্জা আজাদ।
আরও বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র মীর্জা নুরুল আক্তার পল্লব, আব্দুল আলীম প্রমুখ।
উক্ত আয়োজনে আলোচনা সভা, র্যালী ও সাংস্কৃতি অনুস্থানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার প্রাক্তন ছাত্রসহ ৩ হাজার মানুষের সমাগম ঘটে।
