ঈশ্বরদী প্রতিনিধিঃ
দুর্ঘটনায় গুরুতর আহত ঈশ্বরদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র শিমুল (২০) মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার রাত ১টায় মারা যান।
সে লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (০৭ মার্চ) শিমুল সহ ৩ জন মোটর সাইকেল যোগে লালপুর থেকে গোপালপুর যাচ্ছিলেন।শিমুলতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী মটর সাইকেলকে ধাক্কা দিলে তিনজনই সড়ক থেকে ছিটকে পড়ে।
আহত অপর দুইজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও গুরুতর আহত অবস্থায় শিমুলকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪ দিন পর রোববার রাতে তার মৃত্যু হয়।
