আটঘরিয়ায় ডিম ও পোল্ট্রির ন্যায্য মূল্যের দাবীতে পোল্ট্রি ব্যবসায়ী ও খামারীদের মানববন্ধন


মোঃজিল্লুর রহমান রানা,আটঘরিয়াঃ
আটঘরিয়ায় ডিম ও পোল্ট্রি মাংশের ন্যায্য মূল্যের দাবিতে পোল্ট্রি ব্যবসায়ী ও খামারীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার ২২মার্চ দুপুরে উপজেলা পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন ব্যবসায়ী এসোসিয়েশন এর উদ্যোগে পাবনা-চাটমোহর সড়কের আটঘরিয়া বাজারে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পোল্ট্রি ফিড ও মেডিসিন ব্যবসায়ী এসোসিয়েশন এর সভাপতি আলহাজ মোঃ হাফিজুর রহমান, ঈশ্বরদী উপজেলা পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন ব্যবসায়ী এসোসিয়েশন এর সভাপতি মোঃ আশরাফ ফারুখ বুদু, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্তাজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পোল্ট্রি খামারী মোঃ আব্দুল কুদ্দুস ও ফিড ব্যবসায়ী কামাল শিকদার সহ প্রমুখ।

বক্তারা বলেন, ফিড প্রস্তুতকারী কোম্পানিগুলো ইচ্ছামাফিক ফিডের দাম বৃদ্ধি করছে। বহুজাতিক কোম্পানিগুলো বানিজ্যিক ভিত্তিতে খামার গড়ে তুলছে। বাজারে কম মূল্যে ডিম ও পোল্ট্রি মাংস বিক্র‍য় করছে ফলে ছোট ছোট খামারীদের ব্যবসা আজ ধ্বংসের মুখে। 

বক্তারা পোল্ট্রি খামারীদের রক্ষায় সরকারের ভুমিকা রাখার জোড় দাবী জানান।

এর আগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় শতাধিক খামারী ও ব্যবসায়ীরা অংশ নেয়।