প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে - বিনামূল্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে - এমপি প্রিন্স


সুবর্ণা নদী,পাবনাটাইমসঃ
আজ ব্রহস্পতিবার ৮ই মার্চ পাবনা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার কায়সারুল ইসলামের সভাপতিত্বে কৃষকদের নিয়ে এক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয় । 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আজম শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, উপজেলা কৃষি কর্মকর্তা ,মাসুম বিল্লাহ, উপজেলা কৃষকলীগ সভাপতি মাজহারুল ইসলাম মুন্নু, সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফিক। 

খরিফ ১/২০১৭-১৮ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও মুগ ফসল বীজ ও রাসায়নিক সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরন করা হয়। মোট ৭০০( সাতশত ) কৃষককে ভর্তুকি বাবদ ৭৭৩.৫০ টাকার সার ও বীজ প্রদান করা হয়। সর্বমোট ৭০০ কৃষককে ৫,৪১,৪০০/- ( পাচ লক্ষ একচল্লিশ হাজার চারশত) টাকার সার ও বীজ বিতরন করা হয়।

পাবনায় মোট আবাদযোগ্য জমির পরিমান ৩৫,৩৯০ হেক্টর। প্রতি বছর মোট খাদ্য শস্য উৎপাদন হয় ১,৩৭,৮৮৯ মেট্রিক টন। প্রতি বছর ৭৮,৩৭১ মে.টন খাদ্য চাহিদা পূরন করে ৫৯,৫১৮ মে.টন খাদ্য শস্য উদ্বৃত্ত থাকে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ গোলাম ফারুক প্রিন্স বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে। আজকের ডিজিটাল বাংলাদেশে মানুষ আদি যুগের সনাতন প্রদ্ধতি বাদ দিয়ে বিজ্ঞানিক প্রদ্ধতিতে চাষাবাদ করছে। কৃষক আজ ১০ টাকায় ব্যাংক একাউন্ট খুলতে পারছে।

তিনি আরোও বলেন জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ কে ক্ষমতায় আনার আহবান জানান।