পাবনায় সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


পাবনা প্রতিনিধিঃ
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ  সাধারণ ছাত্র পরিষদের পূর্বঘোষিত কর্মসুচির অংশ হিসেবে শনিবার ২৪ মার্চ সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ,ক্যাপ্টেন সনসুর আলী কলেজ,ঈশ্বরদী মহিলা কলেজ,ঈশ্বরদী সরকারি কলেজ,দাশুড়িয়া ডিগ্রি কলেজ,সলিমপুর ডিগ্রি কলেজ সহ পাবনা জেলার প্রত্যেক টি কলেজ থেকে প্রায় ৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা চাকরিতে প্রবেশের বয়ষসীমা ৩০ বছর থেকে ৩৫ বছরে উন্নীত করার দাবি জানান। তারা বলেন বাংলাদেশে একজন শিক্ষার্থী মাস্টার্স পাস করতে প্রায় ২৭ বছর লেগে যায়,সেসনজট এর কারণে। ফলে একজন শিক্ষার্থী শিক্ষজীবন শেষ করে মাত্র ৩ বছর সু্যোগ পায় সরকারি চাকরিতে আবেদন করার। আবার কোন কোন চাকরিতে আবেদনের ৮ মাস বা ১ বছর পর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র আসে। এসব করতে করতে চোখের পলকে ৩ বছর পার হয়ে যায়। তাই অনেক শিক্ষিত বেকার যুবক সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। 

তারা আরো বলেন আমরা সরকারি চাকরি চাই।আমরা চাই আবেদন করার আর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।আমরা চাই নিজেদের যোগ্যতা প্রমানের সুযোগ।বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়ষসীমা ৩৫ বছরের উপরে।

তাই বাংলাদেশে সরকারি চাকরিতে প্রব্রশের বয়ষসীমা ৩৫ বছর করা যথোপযুক্ত। 

বক্তারা চাকরির বয়ষ ৩৫ বছর করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ আয়োজিত আগামী ৩১ মার্চ ঢাকার মহাসমাবেশে যোগ দানের আহবান জানান। ওই দিন লাখো বেকারের অওয়াজে ঢাকার রাজপথ প্রকম্পিত করার আহব্বান জানানো হয়।