মোঃ জিল্লুর রহমান রানা, আটঘরিয়াঃ
আটঘরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহঃস্পতিবার ২২ মার্চ বিকাল ৩টায় র্যালিটি উপজেলার সদর দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকরাম আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আমেনা আক্তার নীলা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জহুরুল হক, সহকারি কমিশনার (ভূমি) গোলাম মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমান সরকার, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম।
এসময় আরোও বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহজাহান আলী, উপজেলা একাডেমীক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহম্মেদ টিটু, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন প্রমুখ।
