ঈশ্বরদীতে হেরোইনসহ দুই মাদক পাঁচারকারী আটক


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর পাবনা-পাকশী মহাসড়কের তিন বটতলা নামক স্থান থেকে আন্তঃজেলা হিরোইন পাঁচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

গতকাল বুধবার (১৪ মার্চদিবাগত রাত সাড়ে ১০টায় তাদের আটক করা হয়। এ সময় আটকরা অভিনব কায়দায় প্যান্টের ভেতর সেলাই করে পাঁচারের উদ্দেশ্যে হিরোইন বহন করছিলেন।

আটককৃত হিরোইন পাচারকারী দলের সদস্য  উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত বারেক উদ্দিন এর ছেলে আব্দুল হান্নান (৩৫) পাকশি ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া এলাকার জিয়াউল হক টুকুর ছেলে হাসান সুলতান মাহমুদ বাদশা (৩৪)।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সাংবাদিকদের জানানআটককৃতরা দীর্ঘদিন যাবত কয়েকটি জেলায় অভিনব কায়দায় হিরোইন সরবরাহ করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদক চোরাচালান আইনে মামলা নথিভুক্ত করে বৃহস্পতিবার সকালে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।