পাবনায় জেলা পুলিশ ও পাঠশালার উদ্যোগে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী শুরু


বার্তা সংস্থা পিপ, পাবনা :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ দিন ব্যাপী স্কুল ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে পাবনা জেলা পুলিশ ও পাঠশালা নামের একটি সংগঠন।

আজ শনিবার (১০ মার্চ) থেকে শুরু হওয়া “আমার বন্ধু রাশেদ” নামের এই চলচ্চিত্র প্রদর্শনী চলবে আগামী ২২ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত।

শনিবার সকাল সাড়ে ১০ টায় পাবনার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজানের সভাপতিত্বে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চলচ্চিত্র পদর্শনী উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকার কথা রয়েছে বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম। মাসপো গ্রুপের সহযোগীতায় চলচ্চিত প্রদর্শনী পর্যায় ক্রমে পাবনা জেলা স্কুল, পুলিশ লাইনস স্কুল, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন গার্লস হাই স্কুল, রাধানগর মজুমদার একাডেমী, ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজ, আর্দশ গার্লস হাই স্কুল, কৃষ্ণপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্টাল গার্লস হাই স্কুলে প্রর্দশনী করা হবে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম) জানান, “আমার বন্ধু রাশেদ” বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরী একটি চলচ্চিত্র । দেশমাতৃকাকে স্বাধীন করার ডাকে এক কিশোরের মনও কীভাবে আন্দোলিত হয়েছে- সে চিত্রই ফুটে উঠেছে ছবির কাহিনীতে।