পাবনায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


পাবনা প্রতিনিধিঃ 
পাবনায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ২৬ শে মার্চের প্রথম প্রহরে ২১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির শুরু হয়।

দিবসটি উপলক্ষে সোমবার (২৬মার্চ) জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন দিনব্যাপি নানা কর্মসূচি পালন করেন।

জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিষ্ট পার্টি, জাসদ, পাবনা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহরের শেখ রাসেল পার্কস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনায় পুস্পস্তবক অর্পণ করেন।

সকালে পাবনা শহীদ আমিনউদ্দীন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন পাবনা‘র জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

উদ্বোধন শেষে  কুজকাওয়াজ পরিদর্শণ করেন পাবনা‘র জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পাবনা জেলা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, র্গালস গাইড ও শিশু কিশোররা কুচকাওয়জ ও নানা ধরনের মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে।

এরপর পাবনা’র জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮” উপলক্ষে “মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।